সন্ত্রাসী হামলার পরিকল্পনা ইন্দোনেশিয়ায়: আটক ৩৩

Indonesian-police

 ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী দেশটির বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ।গত সোমবার ইন্দোনেশিয়ার পুলিশবাহিনীর প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশপ্রধান বদরুদ্দীন হাইতি এএফপিকে বলেন, ‘পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিচালিত অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে।’ গত মাসে জাকার্তায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলায় চারজন নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী এ অভিযান পরিচালনা করছে দেশটির পুলিশবাহিনী। পুলিশ বিভাগের ধারণা সীমান্তে অবস্থান নেয়া একটি সন্ত্রাসীগোষ্ঠীর সহযোগিতায় ওই হামলা পরিচালিত হয়েছিল।

জাকার্তায় হামলার পর পুলিশের অভিযানের ধারাবাহিকতায় গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে ১৭ জনই জাকার্তায় হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাকি ১৬ জন তিনটি আলাদা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। চরমপন্থী হেনদ্রো ফার্নান্দোর নের্তৃত্বে থাকা এ গোটা দলটি জর্ডান, ইরাক এবং তুরস্ক থেকে ১ দশমিক ৩ বিলিয়ন রূপিয়াহ (৯৭ হাজার ডলার) নিয়েছে।

তারা জাকার্তার প্রধান বিমানবন্দর ও জাতীয় পুলিশ সদর দপ্তরে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। অন্যদিকে  ‘হেলমি’ নামধারী আরেক চরমপন্থীর নেতৃত্বে থাকা অন্য দলটি জাকার্তার প্রধান ব্যবসা অঞ্চলে অবস্থিত পুলিশ কমপ্লেক্সে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।

বর্তমানে সিরিয়াতে যুদ্ধরত আইএস এর  সদস্যদের মধ্যে ৩৯২ জন ইন্দোনেশীয় এবং আরো ৫০ জন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানা যায় ইন্দোনেশিয়ার পুলিশের মারফতে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ