বিয়ের খরচ ৬৬০০ কোটি। টাকার অঙ্কটা দেখে চোখ কপালে তুলবেন না। এ হল বড়সড় লোকেদের বাড়িতে বিয়ের উৎসব। আর সেই বিয়েতেই নেচে অস্থির হলেন জেনিফার লোপেজ।কাজাখস্থানের এক তেল ব্যবসায়ীর ২৮ বছরের ছেলে বিয়ে করলেন বছর ২০-র এক রুশ সুন্দরীকে। মস্কোয় বসেছিল বিয়ের আসর। সেখানে আসর জমাতে উপস্থিত ছিলেন জেনিফার।বিশ্বের সবচেয়ে দামী এই বিয়েতে কনের গাউন এসেছিল প্যারিস থেকে। সেই গাউনকে বয়ে নিয়ে চলার জন্যও ছিল কয়েকজন সাহায্যকারী। মাথার চুলে হীরে খচিত মুকুট, হাতে ক্লাচ, গলায় হীরের নেকলেস আর হাতে হীরের আঙটি সবমিলিয়ে রূপকথার বিয়েতে রাজকীয় সাজে সেজেছিলেন কনে। নানা ধরনের মায়াবী আলো আর ফুলে ঢাকা বিয়ের মণ্ডপে নব দম্পতি একটি ৯ তলা কেকও কাটেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২২০























