৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝাড়ু হাতে ‘রিপেয়ার বাংলাদেশ’

সবুজ মণ্ডল, বিশেষ প্রতিনিধি

স্তুপ পড়ে থাকা আবর্জনা দেখে খুব সচরাচরই নাক চেপে ধরে পাশ কাটিয়ে পথ চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আমরা! কিন্তু এভাবে আমরা সবাই যদি রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা দেখে চোখ ফিরিয়ে নিয়েই পথ চলতে থাকি দেশটা হয়ত একটা সময় আস্ত ময়লা-আবর্জনার ভাগাড়েই পরিণত হবে যা থেকে উত্তরণের উপায় খুঁজে পাওয়াও বোধ করি কঠিন হবে।ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা সৃষ্টি না হলে এদেশ কিংবা সমাজ কোনটাই পরিবর্তন করা সম্ভব নয়। স্বপ্নদর্শী তরুণদের সাথে নিয়ে ময়লা-আবর্জনার মত সব জঞ্জালকে সরিয়ে পুরো দেশটার চেহারা বদলে দিতে চান এমনি এক স্বপ্নবান মানুষ।

ঝাড়ু হাতে ৩নিজের দেশটাকে সুন্দর করে গড়ার জন্য,সমাজের মানুষদের সচেতন করার তাগিদেই “রিপেয়ার বাংলাদেশ ” নামে এ সংগঠনটি গড়েছেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো: বজলুল কবির ভূইয়া। ইতোমধ্যে ‘ রিপেয়ার বাংলাদেশ ‘ বেশ কিছু কার্যক্রমও সম্পন্ন করেছে, প্রাপ্তির খাতায় মিলেছে সফলতাও। পাঁচ দিনে রাজধানীর কুড়িল ফ্লাইওভার পরিস্কারের কঠিনতম চ্যালেঞ্জ দিয়ে শুরু হওয়া সংগঠনটি একে একে সম্পন্ন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,সিডিএ আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিজিও ভবন পরিচ্ছন্নকরণ অভিযান। গতকাল ৫ এপ্রিল ‘ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়বে এবার রিপেয়ার বাংলাদেশ ‘ শিরোনামে সংগঠনটি উদ্যোগী হয়েই একটি সরকারী অফিস ও এর আশপাশ পরিষ্কার – পরিচ্ছন্ন করেছে।

ঝাড়ু হাতে ১সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার ব্যাপারে সকলকে সচেতন করাই এই উদ্যোগটির উদ্দেশ্য ছিল বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা। সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ ছিল বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের । পরিষ্কার অভিযানে উপস্থিত কর কমিশনার গণের মধ্যে অংশ নেন অপূর্ব কান্তি দাস, মো:নজরুল ইসলাম,প্রদ্যুত্কুমার সরকার,গোলাম কিবরিয়া,মোতাহের হোসেন এবং শহীদুল ইসলাম ব্যবসায়ীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাদের খান,কবির উদ্দিন, মাসুক রহমান এবং রোটারিয়ান আবদুল্লাহ মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবির,ডা:আইয়ুবুর রহমান এবং ডা:জাহাঙ্গীর।

ভবিষ্যতের কর্মব্যাপ্তি সম্পর্কে বলবে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা জানান,’ রিপেয়ার বাংলাদেশ ‘ নগরীর অলি গলির সড়কের মেরামত কাজ করে দিবে যা সরকার করতে অনেক সময়ক্ষেপন করে থাকেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান,শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিতকরণ,সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক সচেতনা সৃষ্টি করার জন্য কাজ করবে বলে জানান এই সংগঠনটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ