বিসিসিআই এর কনিষ্ঠতম প্রেসিডেন্ট হলেন অনুরাগ ঠাকুর

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরাগ ঠাকুর।

দেশটির ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসলে ৪১ বছর বয়সী অনুরাগ।এর আগে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই রীতিমতো চমকে দেন শশাঙ্ক মনোহর। আর তার শূন্যস্থান পূরণে বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুরই সবার চেয়ে এগিয়ে ছিলেন।

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) শনিবার (২১ মে) এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।তবে বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর প্রেসিডেন্ট পদে থাকতে চাইলে তাকে সেক্রেটারির পদ ছাড়তে হবে।’

উল্লেখ্য, গত ১২ মে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান মনোহর। বোর্ড প্রেসিডেন্ট থেকে মনোহর সরে দাঁড়ালেও আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। অনুরাগ ঠাকুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ