বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সুজানা মুসহাত আর নেই

সুজানা মুসহাত জোন্সের নামে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ডটি ছিল । এই আফ্রো-আমেরিকান ১১৬ বছর বয়সে রেকর্ডটি খালি করে চলেই গেলেন । গিনেজ ওয়ার্ল্ড বুকের রেকর্ড অনুযায়ী ১১৭ বছর বয়সী জাপানের মিসাও ওকাউয়ার মৃত্যু গত বছর থেকে জোন্সই সবচেয়ে বেশি বয়সের মানুষের রেকর্ড গড়েন।

তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগে গত ১০ দিন ধরে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (১৩ মে) রাতে মৃত্যুবরণ করেন তিনি। ১১৬ বছর বয়সী ইতালির বারবানিয়ার ইম্মা মরানো জোন্সের থেকে কয়েক মাসের ছোট, আন-অফিসিয়ালি তিনিই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

১৮৯৯ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ আলাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন সুজানা। গত ৩০ বছর ধরে সুজানা ব্রুকলিনে বসবাস করে আসছিলেন। তার স্বজনরা জানিয়েছে, শিশুদের খুব ভালোবাসতেন সুজানা। ১৯২২ সালে গ্রাজুয়েট করা এই নারী বিয়ে করলেও কোনো সন্তান ছিল না তার।  

নিউইয়র্কে স্থায়ী হওয়ার পর সুজানা আফ্রো-আমেরিকান তরুণীদের উচ্চ শিক্ষার্থে স্কলারশিপ ও ফান্ড সংগ্রহে কাজ করেন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ