নরসন্দা সোয়েটার নামের গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার ভোররাত ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, রাত ৪টার দিকে টিনসেড ভবনের ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় তিনটি ইউনিটের । আগুনে কারখানার বিপুল পরিমাণ কাপড়, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত মনে হলেও পুরো ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 12






















