১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ অভিযানে গাইবান্ধায় দুই জামায়াতের কর্মীসহ গ্রেপ্তার ৩৫

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের দুইজন জামায়াতের কর্মী। গ্রেপ্তার দুই জামায়াত কর্মী হলেন- শাহজাহান ও নাজমুল ইসলাম।তাদের বিরুদ্ধে নাশকতা মামলা আছে। বাকিদের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা যায়।

গত বুধবার রাত দশটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, শাহজাহান ও নাজমুল জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।এছাড়া গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর তবিবর রহমান জানান, জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ