বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রেসিডেন্ট

বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রেসিডেন্ট মিচেল মার্টেলি। বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট মিচেল পূর্বঘোষণা অনুযায়ী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

শনিবার হাইতির সংসদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন মার্টেলি। চুক্তি অনুযায়ী খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যার অধীনে আগামী ২৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সহিংসতা বাড়ার আশঙ্কায় ও কারচুপির অভিযোগে বিরোধী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে যায়।

সাংবিধানিক নিয়মে বর্তমান প্রেসিডেন্ট মিশেল মার্টেলির ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তা না করে বার বার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরিবর্তনের করায় ক্ষুব্ধ হয়ে ওঠে সরকার বিরোধীরা। এরপরই উত্তাল হয়ে হয়ে ওঠে গোটা হাইতি। নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় হাইতি কার্নিভাল

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ