বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন ১২মাইল এলাকায় একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মংমংউ মারমা (৪৫) নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন শ্রমিক।
শুক্রবার দুপুরে রুমা-বান্দররবান ড়কের ১২ মাইল নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মংমংউ মারমা মুরঙ্গ বাজার এলাকার মারমা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন, মো. ফরিদ (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক উল্লাহ জানান, রুমা সড়কের ১২ মাইল ওয়াই জংশনএলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ট্রাকও বালির নিচে চাপা পরে ঘটনাস্থলেই মংমংউ মারমার মৃত্যুহয় তিনি ট্রাকে করে বান্দরবান শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আহত ৩ শ্রমিককে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 9
























