১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানে শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে রেডক্রিসেন্টের ট্রাক উল্টে নয় জন নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে রেডক্রিসেন্টের ট্রাক উল্টে নয় জন নিহত হয়েছেন। আহত হন চার জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চারঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ির ইউএনও এস এম সারোয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ চোখ যে দিকে তাকায় সাগর শুকিয়ে যায়! এ যেন মরার উপর খারার ঘাঁ।
বিপদ আর মহা বিপদ রোহিঙ্গাদের। মিয়ানমারের সেনা ও বুদ্ধমগদের হাত থেকে জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে আশ্রয় নিয়েছে। তাদের সাহার্যার্থে এগিয়ে আসছে দেশ ও বিদেশীরা।

ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে স্থানীয় চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর বলেন, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এ ছাড়া আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের লাশ এখনো রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ