১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যৌন পীড়নের মত সামাজিক সমস্যা দূর করার লক্ষ্যে ‘যৌনতার আদালত’

যৌনতা শব্দটা শুনলে এখনো বহু মানুষের হৃদকম্প ধরে যায়। প্রকাশ্যে কারো সামনে এই শব্দতে যেন নিষেধাজ্ঞার তালা পরানো আছে। বহুদিন ধরেই স্কুল-কলেজে যৌনতাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার দাবিও উঠেছে। এই নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনও চালিয়ে যাচ্ছে।

কিন্তু, যৌনতার শিক্ষা আজও দুরস্থান। ফলে, যৌনতা বিষয়টি আজও উঠতি বয়সের ছেলেমেয়েদের কাছে অন্ধকারে থাকা এক রহস্যের হাতছানি। এর জেরে অপরিণত যৌন সম্পর্কের ঘটনা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও বিভিন্ন গবেষণা ও সমীক্ষায় বার বার সামনে এসেছে।

এমনকী, ক্লাস নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে থাকা বাচ্চা জন্মানোর কথা নিয়ে ক্লাসে আলোচনা করতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা থতমত খান। ফলে ‘চাইল্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম’ নিয়ে কোনো ধারণাই পায় না ছাত্রছাত্রীরা। আসলে যৌনতাকে এমন এক ‘মহার্ঘ’ মোড়কে রাখা হয়েছে যে উঠতি বয়সের ছেলেমেয়েরা এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা পায় না।

উঠতি বয়সের অধিকাংশ ছেলেমেয়েদেরই যৌন শিক্ষার সূত্র হয় বন্ধু-বান্ধব, না হয় পর্নের বই অথবা পর্ন সিনেমা। এর ফলে যৌনতা নিয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণ না করেই ছেলেমেয়েরা বড় হচ্ছে শুধু নয়, বেশ একটা বড় বয়স পর্যন্তও যৌনতা নিয়ে নানা ধরনের ভুল ধারণা তারা পোষণ করে চলছে।

সামাজিক এই সমস্যা দূর করতে তাই এবার ভারতে এলো ‘যৌনতার আদালত’। যা একটি হিন্দি সিরিয়ালের ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম দেয়া হয়েছে ‘সেক্স কি আদালত’। যেখানে যৌনতাই এক এবং একমাত্র বিষয়। পুরুষদের বয়ঃসন্ধি, নারীদের ঋতুস্রাব, যৌন নির্যাতন, নিরাপদ যৌন সম্পর্ক নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখানে।

বাস্তবে যেভাবে আদালত বসে, ঠিক তেমনিভাবেই বসবে এই ‘সেক্স কি আদালত’। হিন্দি এই ওয়েব সিরিজের প্রযোজক সংস্থা পপুলেশন ফাউন্ডেশন। ইতোমধ্যেই প্রথম এপিসোডের শুটিংও হয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ