বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেয়া সাময়িক বন্ধ ঘোষণা

উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিবাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেয়া সাময়িক বন্ধ ঘোষণা দিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। শুক্রবার বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শ্রমিক নেয়া সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানালেন উপপ্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার জন্য চুক্তি স্বাক্ষরের একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন উপপ্রধানমন্ত্রী। মালয়েশিয়ার গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে।

জাহিদ হামিদি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশসহ সব বিদেশি শ্রমিক নেয়া বন্ধ রাখা হবে। আমরা সব নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন জানাব, দেশীয় শ্রমিকদের নিয়োগ দিন।

সারাওয়াকের কুচিংয়ে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত লোকজন বিপুল করতালি দিয়ে তার ঘোষণাকে স্বাগত জানায়।

এর আগে পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট বলেন, বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি তার সরকার কখনোই করেনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ