আইএস ইস্যু নিয়ে বাংলাদেশে হামলার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশ অনিরাপদ আওয়াজ তোলা হচ্ছে। আইএস আছে, জঙ্গি আছে- এটা স্বীকার করানো। আর এটা যদি স্বীকার করানো যায় তাহলে বাংলাদেশের ওপর হামলা করা যায়। এ ধরনের একটি পরিকল্পনা কিন্তু রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ইরাক, আফগানিস্তান, মিশরে কি হচ্ছে? বাংলাদেশকে সে পর্যায়ে নিয়ে যেতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের কিছু লোকও এতে জড়িত রয়েছে।  
গণভবনে আজ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি উত্তোরণে জনগনের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদ দমন করেছি। ৫ই জানুয়ারি নির্বাচন ঠেকাতে এবং পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। পুড়িয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু এতকিছুর পরও তারা সরকারের পতন ঘটাতে পারেনি। স্বাভাবিকভাবেই একটি শ্রেণি নেমে পড়েছে গুপ্ত হত্যায়। প্রধানমন্ত্রী বলেন, যেসব ঘটনা ঘটছে তা সুপরিকল্পিত। তারা আরও অনেকদূর যেতে চায়। শেখ হাসিনা বলেন, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অথচ এখন মসজিদে হামলা হচ্ছে। বিভিন্ন দেশে নানা ঘটনা ঘটছে। কিন্তু খেলছে কারা? সুতা কাদের হাতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতোটা দৈন্যতা আসেনি যে একটা খুনির সঙ্গে বসতে হবে। যে মানুষ পুড়িয়ে মারে দয়াকরে তার সঙ্গে আমাকে বসতে বলবেন না। তবে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া তখনই সংলাপের যোগ্য হবেন যখন তিনি বলবেন, তিনি যুদ্ধাপরাধের বিচার চান এবং যে বিচার হচ্ছে তা সঠিক হচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ