শিশু সৌরভ কে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। আজ বরিবার গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত তার অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। এ আদশের ফলে এমপি লিটন আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন। অধিবেশন শেষ তার জামিনের মেয়াদ শেষ হবে।
লিটনের আইনজীবী এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, গত বুধবার এই আদালতে তার জামিনের আবেদন দাখিল করলে আদালত তার জামিন বাতিল করেন। বৃহস্পতিবার আবার গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি লিটনের জামিনের আবেদন করা হয়। দুপুরের দিকে আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ এই মামলার জামিনের আবেদনের শুনানীর তারিখ রোববার নির্ধারন করে আদেশ জারি করেন। এর আগে গত ২৫শে অক্টোবর একই আদালতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয়দফা জামিনের আবেদন না মঞ্জুর করা হয়। আজ বেলা সোয়া ১১ টায় তার জামিনের শুনানীর পর এমপি লিটনকে অর্ন্তবর্তী কালীন জামিন মঞ্জুর করেন। জাতীয় সংসদ চলাকালীন সময়ে এই জামিন কার্যকর হবে বলে আদালত নির্দেশ দেন ।
গত ২রা অক্টোবর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি লিটন মদ্যপ অবস্থায় সুন্দরগঞ্জ থেকে বামনডাংগা যাওয়ার পথে ভোরে গোপালচরন গ্রামের সাজু মিয়ার শিশু পুত্র সৌরভের দুই পায়ে তার পিস্তল দিয়ে গুলি করে আহত করে । এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এঘটনায় এমপি লিটনকে গ্রেপ্তারের দাবীতে এলাকায় শুরু হয় আন্দোলন। আন্দোলন ও চাপের মুখে এমপি লিটনকে গত ১৪ই অক্টোবর ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে গাইবান্ধায় আদালতে হাজির করা হলে প্রথম দফা তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়।























