২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের চক্ষু চিকিৎসায় বিরল ঘটনা, একটি চোখে ৮টি পাথর

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এক চক্ষু রোগীর অপারেশন করে আটটি পাথর বের করেছেন চিকিৎসক। তাৎক্ষণিক ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগকে অবগত করলে তারা জানান, দেশে এটি চক্ষু বিজ্ঞানে বিরল ঘটনা। একটি চোখ থেকে অপারেশন করে আটটি পাথর বের করা সম্ভব হয়েছে।

বুধবার সকালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার এই অপারেশন করে পাথর বের করেন।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা দৌলতপুর গ্রামের পুতুল রানী (২৪) দীর্ঘদিন থেকে চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যসেবা হাসপাতালে চক্ষু চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার তার চোখ দেখালে ডাক্তার অপারেশন করানোর পরামর্শ দেন। বুধবার অপারেশন করতে গিয়ে ডাক্তার রোগীর চোখে অনেকগুলো পাথর দেখত পান এবং অপারেশন করিয়ে চোখ থেকে পাথর সরিয়ে ফেলেন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গোফরান, চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার, সাংবাদিক মনসুর আলী প্রমুখ।

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিপ কনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার বলেন, প্রথমে চোখের নিচে ফোলা দেখে আমার টিউমার মনে হয়েছে। পরে অপারেশন করতে গিয়ে দেখি ছোট ছোট অনেকগুলো সাদা কিছু। পরে অপারেশন করলে আটটি পাথর বের হয়। বাংলাদেশের কোথাও একটি চোখ থেকে ৮টি পাথর বের হওয়ার রেকর্ড নাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ