২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়ে খুন অতঃপর বাবার আত্মহত্যা

মেয়ে খুন হওয়ার ২ দিন পর ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন বাবা। নিহত সাইদুর রহমান বাদল (৪০) সিরাজগঞ্জের কামারখন্দে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামের মৃত ইউসুফ আলী সরকারের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার চত্রা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে বাদল নামে ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (৬ আগস্ট) গভীর রাতে বাদলের মেয়ে কলেজ ছাত্রী সাথী খাতুনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সোমবার সকালে তার বাড়ীর পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার দুই দিন পর কলেজছাত্রী সাথীর বাবা ট্রেনে কাটা পরে আত্মহত্যা করলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ