২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

“বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে সরকার”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে সরকার। দেশের প্রকৃত অবস্থা, দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, তা বোঝার জন্য ষোড়শ সংশোধনী বাতিলের রায়ই যথেষ্ট। এই রায় একটি ঐতিহাসিক দলিল। দেশের ১৬ কোটি মানুষ এ রায়ের সঙ্গে একমত। জনগণ চায় রায়ের পর্যবেক্ষণ কার্যকর করা হোক। তবে সরকার রায় সহ্য করতে পারছেনা।

বুধবার সকালে ঢাকা জেলা জজকোর্ট মিলনায়তনে ঢাকা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ, সেই স্তম্ভগুলো ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজেই। পরিষ্কার হয়ে যাচ্ছে, এ সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান নিয়েছে। তাদের দায়িত্ব ছিল গণতন্ত্রকে রক্ষা করবার। সেই গণতন্ত্রকে রক্ষা না করে তাঁরা মনস্টারে পরিণত হয়েছে। ধ্বংস করে দিচ্ছে সবকিছু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ