বাঁশখালী থানায় সুন্দর ভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

চয়ন দেব , বাঁশখালী প্রতিনিধি:

আজ সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা । সারাদেশের মতো চট্টগ্রামেও এ পরীক্ষা শুরু হয়।

আজ এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-১ ও বাংলা-২, দাখিল ভোকেশনালে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ততমধ্যে বাঁশখালী থানায় সব কেন্দ্রে পরীক্ষা চলে। কোন রকম অনিয়ম ছাড়াই সুন্দর ভাবে পরীক্ষা শেষ হয় বলে জানিয়েছে প্রশাশন। এবার বাঁশখালী থানার ৫ নং কেন্দ্র ছিল চাম্বল উচ্চ বিদ্যালয়। জার পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪০৭ জন। অনুপস্থিত ছিল ১ জন ছাত্রী। যেখানে ছাত্রের সংখ্যা ২০৯ জন ও ছাত্রীর সংখ্যা ১৯৭ ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ