আর্থনিউজ২৪: দেশে রাষ্ট্রীয়ভাবে ফেসবুক বন্ধ হওয়ার একদিন পর প্রথমবারের মত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ভাইবার বন্ধ করে দেওয়া হলেও সেই বন্ধ ফেসবুকেই স্টাটাস আপডেট দিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক তাঁর স্ট্যাটাসে বৃহস্পতিবার যোগদান করা একটি অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন। সাথে লিখেছেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প “তথ্য আপা” শীর্ষক আলোচনা সভায়। হেল্প লাইন ১০৯২২।”
তবে তাঁরও আগে বুধবারেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন এবং আওয়ামীলীগের অফিশিয়াল ফেসবুক পেজ সচল থাকতে দেখা গেছেন। এ সময়ে আইসিটি বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর কেউই ফেসবুকে আসেননি। তবে সে নীরবতা ভঙ্গ করে আইসিটি প্রতিমন্ত্রীও ফেসবুকে এসেছেন। তবে তিনি ঠিক কিভাবে বন্ধ ফেসবুকে স্টাটাস দিলেন সে সম্পর্কে কিছু জানাননি।
বাংলাদেশে ফেসবুক বন্ধ হওয়া প্রসঙ্গে সর্বশেষ বুধবার রাতে বিবিসির প্রবাহ অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বারবার বলেছেন, আমরা মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেসবুক বন্ধ করেছি। তবে সরকার যখন মনে করবেন দেশে ফেসবুক খুলে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে তখন তা খুলে দেওয়া হবে।




















