আর্থনিউজ২৪: শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীসহ পরিবারের মোট সাতজন সদস্য কারাগারে আসেন।
এর আগে দুপুর দুইটায় কারাকর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেন সালাউদ্দিন কাদেরের সাত আইনজীবী। অনুমতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চলে যান তারা।
পোস্টটি যতজন পড়েছেন : 10
























