সেই ২০১০ সালে সামনে এসেছিল আফগান নেতা ওসামা বিন লাদেন। তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়। তাতেই দর্শক লুফে নিয়েছিল ছবিটিকে। লাদেনকে আবারো রুপালি ফিতায় বন্দী করতে যাচ্ছেন নির্মাতা অভিষেক শর্মা। এবার বিন লাদের জীবিত না মৃত, এমন বিতর্কের শিরোনামে আসছে ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’ ছবিটি।সিনেমাটির প্রথম পর্বে মুখ্য চরিত্রে সাংবাদিকের ভূমিকায় ছিলেন অভিনেতা আলি জাফর। এবারের সিক্যুয়েলে নায়ক হিসেবে থাকছেন না তিনি। তাঁর জায়গায় এবার রয়েছেন ছোটপর্দার সেরা উপস্থাপক ও অভিনেতা মনীশ পাল। তবে আলি জাফরও থাকছেন ছবিতে, কিন্তু সেটি বিশেষ চরিত্রে।
ছবির নায়ক কেন মনীশ পাল, এই প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন, ‘ছবিটি দেখলেই বোঝা যাবে কেন্দ্রীয় চরিত্র ছেড়ে কেন বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলি জাফর। আলির বিশেষ চরিত্রটি সে ছাড়া আর কেউ করতে পারত না। অন্যদিকে, মনীশ পালের চরিত্রটি কখনই আলি ফুটিয়ে তুলতে পারতেন না।’
জনপ্রিয় এই ছবিটির সিক্যুয়েল ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’ ছবিটি আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
[ad id=”28371″]






















