ফুলকপির আচার

উপকরণঃ

  • ফুলকপি ১ কেজি
  • চিনি ১০০ গ্রাম
  • লবণ পরিমানমতো
  • সরিষার তেল ৩০০ গ্রাম
  • পাতিলেবু ৮টি (১০০ গ্রাম রস)
  • সরষে ১০ চা চামচ
  • গরম মশলা
  • জিরা গুঁড়ো ২ চা চামচ
  • শুকনো মরিচ (টালা গুঁড়ো) ২ চা চামচ
  • ভিনেগার ১ কাপ[ad id=”28167″]

প্রণালীঃ

  • ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিন।
  • এরপর বাতাসে রেখে ভালো করে শুকিয়ে নিন ফুলকপি গুলোকে।
  • সব মশলা বেটে ভিনেগারের সাথে মিশিয়ে রাখুন।
  • কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প চিনি দিন।
  • চিনি বাদামি রং হয়ে গেলে সব মশলা তেলে দিয়ে একটু ভেজে নিন।
  • এরপর ফুলকপি দিয়ে একটু ভেজে নিন সাবধানে যেন ভেঙ্গে না যায়।
  • ফুলকপি তেলের ওপর উঠে গেলে লবণ ও বাকি চিনিটুকু মিশিয়ে দিন।
  • আচার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে লেবুর রস মিশিয়ে দিন।
  • এরপর আচার একটি কাচের জারে ভরে রাখুন।
  • উপরে সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখুন নাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৯ / ২৩ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ