বাঁধাকপির পাতা দিয়ে মজাদার ‘স্টাফড ক্যাবেজ রোল’

বাঁধাকপি দিয়ে যারা শুধু তরকারি রান্না বুঝেন তাদের ধারনা পান্টে দিয়ে আজ একটা রেসিপি স্টাফড ক্যাবেজ রোল।

উপকরণ –

  • সিদ্ধ বাধাকপির পাতা ১০-১২টি
  • পিঁয়াজ কুচি ১/২ কাপ
  • পনির কুচিকরা ১বাটি
  • রসুন ২টা কুচিকরা
  • ভিনিগার ২ টেবিল চামচ
  • চিনি ২ চামচ
  • টমেটো বাটা এক বাটি
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ স্বাদমতো[ad id=”28167″]

পদ্ধতি –

  • একটি প্যানে তেল গরম করুন।
  • তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে থাকুন।
  • যতক্ষণ না পিঁয়াজ লালচে বাদামি হচ্ছে, ততক্ষণ নাড়তে থাকুন।
  • এবার কড়ায়ে কুচানো পনির দিয়ে নাড়তে থাকুন।
  • এবার সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে ভাজতে থাকুন।
  • এবার কড়াটি সরিয়ে রাখুন।
  • অন্য একটি কড়াই নিন।
  • তাতে তেল গরম করুন।
  • তেল গরম হয়ে গেলে রসুন দিয়ে ভাজুন।
  • রসুন ভাজা হয়ে গেলে তাতে টমেটো বাটা দিয়ে দিন।
  • এবার সামান্য ভিনিগার, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো যোগ করুন।
  • ২ মিনিট ধরে মিশ্রণটি ফোটাতে থাকুন।
  • এবার সেদ্ধ করা বাধাকপির পাতা নিন।
  • তার মধ্যে পনিরের পুর দিয়ে ধীরে ধীরে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন।
  • এবার রোলগুলোকে মাইক্রোওয়েভে রেখে ব্রেক করে নিন।
  • গার্নিশিংয়ের জন্য চিজ় ব্যবহার করুন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ