দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিলো ৬ দশমিক ৬ মাত্রা। তাৎক্ষণিকভাবে এ ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ মে) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির সুভা এলাকা থেকে ৫৭২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৪১৯ কিলোমটার গভীরে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৭৭
























