বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দু:স্থদের মাঝে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আগামী ১জুন থেকে ৩০জুন রাজধানীর প্রায় ৩০/৩৫ টি স্পটে এ খাবার বিতরণ করা হবে। বিতরণে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, প্রতিবছর এ উপলক্ষে তিনদিনব্যাপী খাবার বিতরণ করলেও এবারই প্রথম মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪০
























