১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দু:স্থদের মাঝে মাসব্যাপী খাবার বিতরণের কর্মসূচি বিএনপির

বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দু:স্থদের মাঝে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আগামী ১জুন থেকে ৩০জুন   রাজধানীর প্রায় ৩০/৩৫ টি স্পটে এ খাবার বিতরণ করা হবে। বিতরণে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, প্রতিবছর এ উপলক্ষে তিনদিনব্যাপী খাবার বিতরণ করলেও এবারই প্রথম মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ