ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য্য

ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই দিন ধার্য করেন।

গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। ৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর ওইদিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব। ওই সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন।

 

ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রী করা জিডি মামলা আকারে নেয়া হয়। এতে ভিকটিম হিবেবে ফরহাদ মজহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ