প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার দেয়ায় ৫৭ ধারার মামলায় গ্রেফতার সাংবাদিক আবদুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নুসরাত জাবিন আদালত লতিফকে এ জামিন দেন।
১০ হাজার টাকার বন্ডের মাধ্যমে দেয়া এ জামিনে পুলিশের চার্জশিট প্রদানের আগ পর্যন্ত মুক্ত থাকবেন লতিফ। লতিফ খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























