৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে বিয়ে করলে তাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না

প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে বিয়ে করলে তাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই অভিমত দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র। পারিবারিক হত্যা বন্ধে করা এক মামলার শুনানিতে এই অভিমত দেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে যদি স্বেচ্ছায় বিয়ে করে তাহলে পিতা-মাতা, পরিবারের সদস্য, সমাজের ব্যক্তিবর্গসহ কেউই এই কাজে বাধা দিতে পারে না।

‘শক্তি বাহিনী’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান আদালতে এক আবেদনে খাপ পঞ্চায়েত বা গ্রাম্য আদালতের মাধ্যমে ছেলে-মেয়েদের হত্যা বন্ধে কঠোর নির্দেশনা চান। হরিয়ানাসহ উত্তর ভারতে এই ধরনের হত্যাকাণ্ড বেশি ঘটে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ