৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে-ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। তার এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।

মার্কিন স্বাস্থ্য নীতির কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেই যুক্তরাষ্ট্রে চালু করতে চাচ্ছেন ডেমোক্র্যাটরা যেটি ইতোমধ্যেই ভেঙে পড়েছে। যুক্তরাজ্যের মানুষ এখন তা নিয়ে আন্দোলন করছেন।

তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাজ্য তার স্বাস্থ্য নীতি নিয়ে গর্ব করে। ব্রিটিশরা এমন স্বাস্থ্য নীতি চায় না যেখানে ২৮ মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবাই পাবে না যেটি যুক্তরাষ্ট্রে হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ