প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের নিযুক্ত নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং যুক্তরাজ্যের হাইকমিশনার মিস অ্যালিসন ব্লেক।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন শেখ হাসিনা এবং হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত করার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 15





















