গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত, আহত ৩

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাহাপাড়ায় আজ রোববার দুপুরে বাস-মটরসাইকেল দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে অপর আরোহী ২ জন।

গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান,আজ দুপুরে পলাশবাড়ি থেকে গাইবান্ধায় আগত যাত্রীবাহী বাস সাহাপাড়ায় এলে পেছন থেকে একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী আশিক ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই আরোহী আবেদ ও এমরান এবং পথচারী সাজু মিয়া আহত হয়। আহতদের প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি কে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ