১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশিত হল নিজামির পূর্ণাঙ্গ রায়

নিজামীর ফাঁসির ঘটনায় পাকিস্তানে আলোড়ন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের চার বিচারপতি স্বাক্ষর করার পর সোমবার এ রায় প্রকাশ করা হয়। আজই কেন্দ্রীয় কারাগারে পূর্ণাঙ্গ রায় পাঠানো হবে বলে জানা গেছে।

সোমবার বিকেল ৩টার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহাসহ চার সদস্যের আপিল বেঞ্চের বাকি তিন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রায়ে স্বাক্ষর করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রায়ের কপি আজই কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রিভিউ খারিজের রায় ঘোষণার পরদিন নিজামীর সঙ্গে  স্ত্রী-সন্তানসহ ১০ জন দেখা করতে গেলে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নাকচ করে দেন নিজামী।বর্তমানে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আছেন।রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এক শব্দেই এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর ফলে একাত্তরের হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমিরের দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না। নিয়ম অনুযায়ী একাত্তরের বদরপ্রধান নিজামী এখন কেবল নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টির নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ