১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পাকিস্তান পাল্টায়নি, এটা খুবই দুঃখজনক’

সম্প্রতি মহামান্য আদালত একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখে।

নিজামীর মৃত্যুদণ্ড বহালে পাকিস্তানের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পাকিস্তান আমাদের এখানে গণহত্যা চালিয়েছে, আমাদের ৩০ লাখ লোককে হত্যা করার জন্য দায়ী। কাজেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংযুক্ত তাদের শাস্তি হলে পাকিস্তানের তো খুশি হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তারা এ সমস্ত কথা বলবে, এটা খুব স্বাভাবিক। তবে বর্তমান যুগের প্রেক্ষিতে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিৎ ছিল। সেটা তারা পাল্টায়নি এটা খুবই দুঃখজনক।

রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি কর্মকর্তা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘১৯৭১ সালের ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে চলমান বিতর্কিত বিচার নিয়ে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে পাকিস্তান। ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে সমঝোতা প্রয়োজন।
উল্লেখ্য, জামায়াত নেতা নিজামীর রিভিউর রায় খারিজ হয়ে যাওয়ার পর শুক্রবার পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার।

একই সঙ্গে গত শুক্রবার পাঞ্জাবের আইনসভায় নিজামীর রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় সর্বসম্মতিক্রমে উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাঞ্জাবের আইনসভার সদস্য ও স্থানীয় জামায়াত-ই-ইসলামী নেতা ওয়াসিম আখতার এই প্রস্তাব উত্থাপন করেন।প্রস্তাবটিতে যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড ঠেকাতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ওআইসি ও জাতিসংঘের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ