২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পোশাক শিল্পে নারী শ্রমিকের সংখ্যা কমছে দেশে

‘গার্মেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ: সোস্যাল ইম্প্যাক্ট অব দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে উঠে আসে-আধিপত্য থাকলেও বর্তমানে পোশাক শিল্পে নারী শ্রমিকের অংশগ্রহণ কমেছে। বেসরকারি সংস্থা এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট (এসিডি) এর ইঙ্গিত এমনটাই।
জরিপ ও গবেষণার ভিত্তিতে সংস্থাটি বলছে, পোশাক শিল্পে আগে ৮০ শতাংশ থাকলেও বর্তমানে ৬৫ শতাংশ নারী।
২০১৪ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মাঝামাঝি করা জরিপের আওতায় ছিল দেশের ১৭৩টি পোশাক কারখানা। যার সবগুলোই পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য। কারখানাগুলোর মোট ১ হাজার ২০৪ শ্রমিকের ওপর জরিপ চালায় এসিডি। শ্রমিকদের মধ্যে ৩৩৬ জন নিটওয়ার, ১৫৪ জন ওভেন, ৫৮৮ জন সোয়েটার ও ১২৬ জন  অন্যান্য পোশাক কারখানার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ