শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়ার জন্য দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন অ্যাপস চালু করেছে।ডিএসই-মোবাইল অ্যাপস এর মাধ্যমে এই সেবা চালু হয়। ‘ডিএসই-মোবাইল’ নামে এ অ্যাপসটি বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী এ অ্যাপসটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার, ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৩
























