আশুলিয়ার নন্দন পার্কের চেকপোস্টে শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেনকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ইন্টেলিজেন্স গ্রুপ সাইট। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বুধবার সকালে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দন পার্কের চেকপোস্টে হামলা চালিয়ে শিল্প পুলিশের কনস্টেবল মুকুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হন নূরে আলম নামে আরেক কনস্টেবল।
পুলিশ জানায়, হামলার ঘটনায় উগ্রপন্থীদের হাত থাকতে পারে। এ ছাড়া গত ২২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গাবতলীতে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে
পোস্টটি যতজন পড়েছেন : 20
























