২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের আশ্বাসে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীণ বিশ্বরোড নয়াবাজার এলাকায় টেম্পুস্ট্যান্ড দখলে নিতে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। এসময় শ্রমিক ইউনিয়নের এক নেতা গুলিবিদ্ধ হয় এবং আহত হন আরও কয়েকজন। এর প্রতিবাদে পরদিন থেকে ২ দিনের ধর্মঘট আহ্বান করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। হামলায় জড়িতদের আটকে পুলিশের আশ্বাসে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, যাত্রীদের দুর্ভোগে বিষয় চিন্তা করে গতকাল ২৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসানের সাথে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন ঘটনায় জড়িত মূল আসামী মো. জুয়েলকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা করে অন্য আসামীদের আটকে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। এ আশ্বাসে আগামী এক সপ্তাহ পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ