২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ তিন নারী আটক

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ‘মাদকের আখড়া’ হিসেবে কুঃখ্যাতি পাওয়া বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সদরঘাট থানার বরিশাল কলোনির রেলওয়ে মালিপাড়ায় ওই অভিযানে সাত হাজার ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)। জিল্লুর রহমান বলেন, ওই ৩০০ গ্রাম হেরোইন ছিল দুই হাজার ১০০ পুরিয়ার মধ্যে। গ্রেফতারকৃত তিন নারী মাদক বিক্রির সঙ্গে জড়িত জানিয়ে জিল্লুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ