পালংশাক দিয়ে ডিম কিমা
উপকরণ-
- সিদ্ধ ডিম
- মটরশুটি
- কুচিকুচি করা গাজর
- কুচিকুচি করা পালং শাক
- পরিমাণমতো পানি
- লবণ
- হলুদ
- জিরে গুঁড়ো
- শুকনো মরিচ গুঁড়ো
- গরমমশলা গুঁড়ো
- ধনে গুঁড়ো
- তেল
- গোটা জিরে
- আদা-রসুন বাটা
- কুচো পেঁয়াজ
- টমেটো কুচি
পদ্ধতি –
- ভালো করে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
- কড়ায় তেল গরম করুন।
- তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোঁড়ন দিন।
- এবার তাতে আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন।
- খানিকক্ষণ নাড়াচাড়ার পর কুচিকুচি করা পেঁয়াজ দিয়ে দিন।
- সামান্য লবণ দিন।
- পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে কেটে রাখা টমেটো দিয়ে দিন।
- এবার কড়ায় হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিন।
- ভালোভাবে মশলাগুলো সাঁতলান।
- এবার মটরশুটি, গাজর দিয়ে নাড়তে থাকুন।
- কিছুক্ষণ নাড়াচাড়ার পর পালং শাক ও পানি দিয়ে দিন।
- এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো গ্রেটার দিয়ে কুড়িয়ে নিন।
- কুড়োনো ডিমের অংশ কড়ায়ে ঢেলে ভালো করে নাড়াচাড়া করুন।
- এবার গরম মশলা দিন।
- কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিন।
ব্যাস, তৈরি পালং ডিম কিমা।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ
পোস্টটি যতজন পড়েছেন : 13
























