স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েক জায়গায় গোলাগুলির ঘটনায় অন্তত ৪০ নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিসেরই আরেক জায়গায় অন্তত ১০০ জনকে জিম্মি করে রেখেছে দুর্বৃত্তরা। এছাড়া দেশটির জাতীয় ফুটবল স্টেডিয়ামের পাশে কয়েকটি বিস্ফোরণ হয়েছে।
সিএনএন জানিয়েছে, জাতীয় ফুটবল স্টেডিয়াম স্ট্যাড ডি ফ্রান্সের কাছে একটি পানশালায় তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির ফুটবল ম্যাচ চলছিল। জানা গেছে, এখানে বসেই খেলা দেখছিলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ। তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্টেডিয়াম থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের দিকে ছুটে গেছেন।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা গেছে। তারা একটি রেস্তোরাঁর চারপাশে ঘিরে রেখেছে।
প্যারিস থেকে ছাত্র ফ্যাবিয়েন ব্যারন বলেন, ‘আমি আমার বোনের কাছে যাচ্ছিলাম, পথে বেশ কিছু গুলির শব্দ শুনি। এরপর আমি দেখি, তিন ব্যক্তি রাস্তায় মরে পড়ে আছে। তাদের মরদেহ প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে।’
























