পালংশাক দিয়ে ডিম কিমা

পালংশাক দিয়ে ডিম কিমা
উপকরণ-

  • সিদ্ধ ডিম
  • মটরশুটি
  • কুচিকুচি করা গাজর
  • কুচিকুচি করা পালং শাক
  • পরিমাণমতো পানি
  • লবণ
  • হলুদ
  • জিরে গুঁড়ো
  • শুকনো মরিচ গুঁড়ো
  • গরমমশলা গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • তেল
  • গোটা জিরে
  • আদা-রসুন বাটা
  • কুচো পেঁয়াজ
  • টমেটো কুচি

পদ্ধতি –

  • ভালো করে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
  • কড়ায় তেল গরম করুন।
  • তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোঁড়ন দিন।
  • এবার তাতে আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন।
  • খানিকক্ষণ নাড়াচাড়ার পর কুচিকুচি করা পেঁয়াজ দিয়ে দিন।
  • সামান্য লবণ দিন।
  • পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে কেটে রাখা টমেটো দিয়ে দিন।
  • এবার কড়ায় হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিন।
  • ভালোভাবে মশলাগুলো সাঁতলান।
  • এবার মটরশুটি, গাজর দিয়ে নাড়তে থাকুন।
  • কিছুক্ষণ নাড়াচাড়ার পর পালং শাক ও পানি দিয়ে দিন।
  • এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো গ্রেটার দিয়ে কুড়িয়ে নিন।
  • কুড়োনো ডিমের অংশ কড়ায়ে ঢেলে ভালো করে নাড়াচাড়া করুন।
  • এবার গরম মশলা দিন।
  • কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিন।

ব্যাস, তৈরি পালং ডিম কিমা।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ