জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড হয়েছে জাতীয় পার্টির শাসনামলে। পাহাড়ী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নও হয়েছে পল্লীবন্ধু এরশাদের হাত দিয়ে। তিন পার্বত্য জেলায় উন্নয়ন পরিষদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয় প্রতিষ্ঠা, গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা, রেশন পদ্ধতি চালুসহ সকল উন্নয়ন কর্মকান্ডের রূপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। দু’দলের প্রতিহিংসা রাজনীতির শাসনামল এ দেশের মানুষ দেখেছে। জাতীয় পার্টির শাসনামলও দেখেছে। এ অবস্থায় মানুষ আবার শান্তি ও সুখের আশায় হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ফিরে পেতে চায়। সময়ের ব্যবধানে দেশের মানুষ এ কথা বলছে যে, আমরা দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য একটি আধুনিক বাংলাদেশ দেখতে চাই। সে ক্ষেত্রে আগামীতে হুসেইন মুহম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি ছাড়া কোন বিকল্প নেই। অদ্য ১৮ নভেম্বর ’১৭ কাঁঠালতলীস্থ রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় যুব সংহতি রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে নাছির ছিদ্দিকী উপরোক্ত কথা বলেন। রাঙ্গামাটি জেলা যুব সংহতি সভাপতি চন্দন বড়–য়ার সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ সবুজের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা জাপা’র সভাপতি হারুনুর রশিদ মাতব্বর, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আরফান আলী, জেলা কৃষক পার্টির সভাপতি জ্যোতি বিকাশ চাক্মা, স্বেচ্ছাসেবক পার্টি জেলা আহবায়ক সাইফুল ইসলাম, যুবনেতা কামরুল ইসলাম, বরকল উপজেলা সভাপতি আবদুল হালিম দুলাল, যুব নেতা লোকমান হোসেন, উজ্জ্বল চাকমা, রাশেদ মোল্লা, মিঠুন দাশ মিন্টু প্রমুখ।























