চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মহানগরের সদস্য সচিব বি.এম ছায়েদুল হক, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম অপু, যুগ্ম আহবায়ক আবুল কাসেম, যুগ্ম আহবায়ক হাজী আরিফ, সদস্য মোঃ এনাম, সদস্য মোঃ করিম, মোঃ মোজাম্মেল, আবদুল্লাহ নোমান, মোঃ বোরহান। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর এই রকম ন্যাক্কারজনক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৭৯























