নৃশংসভাবে রাজনীতিবিদকে হত্যা

ভারি কিছু দিয়ে থেঁতলানো মুখ। দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। যৌনাঙ্গ কেটে নেওয়া। দিল্লির অদূরে বেগমপুরা এলাকায় একটি জলাজমিতে এ ভাবেই পড়ে ছিল আপ নেতার ক্ষতবিক্ষত দেহটি। সোমবার সে দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আম আদমি পার্টি ওই নেতার নাম ধীরেন্দ্র ঈশ্বর।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিম দিল্লির একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে যান ধীরেন্দ্র। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ স্ত্রীকে ফোন করে তিনি জানিয়েছিলেন, আর কিছু ক্ষণের মধ্যে বাড়িতে ফিরবেন তিনি। কিন্তু, রাত গড়ালেও ফিরে আসেননি ধীরেন্দ্র। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।

সোমবার সকাল ৭টা নাগাদ বেগমপুরায় স্থানীয় বাসিন্দারা ওই জলাজমিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশে সেখানে গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশে জানিয়েছে, ধীরেন্দ্রর বাড়ি থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের সেই জলাজমিতে দেহের খবর পেয়ে ছুটে যান তাঁর পরিজনেরা। তাঁরাই দেহের পাশে পড়ে থাকা জ্যাকেট দেখে দেহ সনাক্ত করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের ডিসিপি (আউটার) বিক্রমজিৎ সিংহ বলেন, “ঘটনায় জড়িত সন্দেহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করা হয়েছে।”

স্থানীয় সূত্রে খবর, আপের পূর্বাঞ্চল শাখার জেলা সভাপতি ধীরেন্দ্র দিন পনেরো আগে এলাকায় একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। কিন্তু, সেই জমি নিয়ে ঝামেলার জেরে তা বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। তদন্ত নেমে এই নৃশংস খুনের নেপথ্যে সে সব দিকও খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ