খুব সহজেই রান্না করুন মটন মশালা ফ্রাই
উপকরণ –
- তেল হাফ কাপ
- মটন ২৫০ গ্রাম সিদ্ধ
- মরিচ গুঁড়ো ৩ টেবিল চামচ
- পেঁয়াজ হাফ কাপ বাটা
- হলুদ ৩ চামচ
- লবণ পরিমানমতো
- জিরে ৩ চামচ
- লবঙ্গ হাফ চামচ
- গোলমরিচ হাফ চামচ
পদ্ধতি –
- জিরে, লবঙ্গ, গোলমরিচ ভেজে গুঁড়ো করে মিশিয়ে নিন।
- চুলোয় কড়ায় বসিয়ে তাতে তেল দিন।
- তেল গরম হয়ে এলে তাতে খানিকটা পিঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকুন।
- পেঁয়াজ কুচি হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- ভাজা ভাজা হয়ে এলে আঁচ কমিয়ে দিন।
- এবার কড়ায়ে হলুদ, মরিচ গুঁড়ো মিশিয়ে দিন।
- ভালোভাবে মিশে গেলে কড়ায়ে সিদ্ধ করা মাংস দিয়ে নাড়ুন।
- এবার মশলা পাউডার, লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিন।
- ব্যাস, তৈরি মটন মশালা ফ্রাই।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪/উর্মি/৪২/২৯ডিসেম্বর
পোস্টটি যতজন পড়েছেন : 237




















