অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নিজামীর আইনজীবীরা তার মৃত্যুদণ্ডের পরিবর্তে সাজা কামানোর আবেদনের মধ্য দিয়ে তার মানবতাবিরোধী অপরাধের দোষ স্বীকার করে নিয়েছেন। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন।
মাহবুবে আলম বলেন, সাজা কমানো সম্পূর্ণ আদালতের বিষয়। চারটি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এইসব অভিযোগে মৃতু্দণ্ড মওকুফ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান যেসব ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে বুদ্ধিমানের কাজ করেছে বিএনপি। যদি তারা এই প্রতিবাদ না জানাতো তাহলে দল হিসেবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। অন্তর থেকে না বললেও অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি বাহ্যিকভাবে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৪
























