২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

দুই দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, দীর্ঘদিন বিদেশ সফর শেষে বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া। তিনি পুরোপুরি সুস্থও হননি। এ কারণে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না। আগামী ধার্য তারিখে হাজিরা দেবেন।

বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পাঁচজন সাক্ষীকে আসামি পক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। উচ্চ আদালতে লিভ টু আপিল থাকায় আসামিপক্ষের আবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখেছেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

দীর্ঘ প্রায় আড়াই মাস লন্ডন সফর শেষে দেশে ফিরে গত ২৬ নভেম্বরও এ আদালতে হাজিরা দেননি খালেদা। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে ১ ডিসেম্বর নাইকো দুর্নীতি মামলায় নবম বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ