নাশকতার অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মী আটক

পুলিশ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির নেতাকর্মীদের ডাকা হরতালে নাশকতার অভিযোগে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে । 

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির জানান, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জামায়াতের নেতাকর্মীরা আশুলিয়ায় নাশকতা করতে পারে এম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ