‘নারী শিক্ষা ও উন্নয়নে নূরজাহান বেগমের অবদান জাতি চিরদিন স্মরণ করবে’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “নারী শিক্ষা ও নারী উন্নয়নে নূরজাহান বেগমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে সোমবার সকালে মারা যান নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৯২ বছর।আবদুল হামিদ বেগম সম্পাদকের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ